‘হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি-অবহেলা সহ্য করা হবে না’

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সরকারি হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করবেন না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত

2024-06-09T16:04:02+00:00
2024-06-09T16:04:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি-অবহেলা সহ্য করা হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৪:০৪ পিএম   (ভিজিট : ২৪৪)
X

সরকারি হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করবেন না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নেন তিনি।  সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সিলেটে কয়েকজনকে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
 
সম্প্রতি অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার বা বক্তব্য না দিতে নোটিশ জারি করেন ঢামেক পরিচালক। 

এ নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আজ (রোববার) সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এ রকম একটি ঘটনা হচ্ছে? আমার কাছে কিছু ভুল তথ্য আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করব। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন।’

তিনি বলেন, ‘আমি ওনাকে (ঢামেক পরিচালক) স্পষ্ট বলে দিয়েছি, সাংবাদিকদের সঙ্গে যেন কোনোরকম বৈষম্য বা বিবাদ না হয়। সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন।’
 







Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy