যে সকল বিভাগে ভারি বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।সোমবার (১০ জুন) আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা পর্যন্ত

2024-06-10T10:22:19+00:00
2024-06-10T10:22:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে সকল বিভাগে ভারি বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১০:২২ এএম   (ভিজিট : ১৬৩)
X

দেশের ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

সোমবার (১০ জুন) আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

এদিকে,  সকালে ঢাকার আকাশে অন্ধকার নেমে আসে। ৭টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পরে এক পশলা বৃষ্টিতে শীতল পরশ নেমে আসে প্রাণ-প্রকৃতিতে। ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে অফিসগামীদের পড়তে হয়েছে কিছুটা ভোগান্তিতে। 

এক পথচারী বলেন, ‘বৃষ্টির কারণে অফিসে যেতে বেগ পেতে হচ্ছে। তবে কয়েক দিনের গরমে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি লাগছে।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy