শেখ হাসিনাকে হাসিমুখে জড়িয়ে ধরলেন সোনিয়া গান্ধী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১০

2024-06-10T16:03:21+00:00
2024-06-10T19:48:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনাকে হাসিমুখে জড়িয়ে ধরলেন সোনিয়া গান্ধী (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৪:০৩ পিএম  আপডেট: ১০.০৬.২০২৪ ৭:৪৮ পিএম  (ভিজিট : ২৫৪)
X

ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে শেখ হাসিনার সঙ্গে কংগ্রেসের এ তিন নেতা দেখা করতে দিল্লির হোটেল মৌর্যতে যান।
 
গান্ধী পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক অনেক পুরানো। সেই সুসম্পর্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী এবং তার ছেলে-মেয়ে।

দরজায় দু’হাত প্রসারিত করে হাসিমুখে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দিকে হাসিমুখে এগিয়ে এলেন সোনিয়া গান্ধী। এরপর দুই নেতা জড়িয়ে ধরলেন পরস্পরকে। তখনও তাদের দু’জনের মুখে লেপ্টে আছে হাসি। খোঁজ-খবর নিলেন একে অপরের। 
সোনিয়া গান্ধীর ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন সাদা কুর্তা আর পায়জামা পরিহিত রাহুল গান্ধী। তিনিও এগিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানান। এরপর এগিয়ে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরেন তিনি, নেন খোঁজ খবরও।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে চলে যান চারজনই। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কার্পেট বিছানো কক্ষের ঠিক মাঝখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কংগ্রেসের নেতাদের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে কংগ্রেস লিখেছে, আজ নয়াদিল্লিতে সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়েছেন। 

 
 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy