দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে

2024-06-10T20:11:30+00:00
2024-06-10T20:11:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ১৯৮)
X

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

শ্রীলঙ্কার ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy