কোকের বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী

ধর্ম ডেস্ক

ধর্ম

সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে।এ নিয়ে

2024-06-11T14:28:27+00:00
2024-06-11T14:28:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোকের বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ২:২৮ পিএম   (ভিজিট : ৩০২)
X

সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। এ নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১১ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বলেন, কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে। 

তিনি বলেন, যেকোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউতে। 

মিজানুর রহমান আজহারী আরও বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।

প্রসঙ্গত, কোক বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনটিতে কাজ করা অভিনেতারাও পড়েছেন তোপের মুখে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বিজ্ঞাপনটিতে কাজ করা মডেলরা।  









Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy