সুপার এইটে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দু'টি ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে এক পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ডি’তে টাইগারদের সামনে

2024-06-11T15:15:46+00:00
2024-06-11T20:06:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপার এইটে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩:১৫ পিএম  আপডেট: ১১.০৬.২০২৪ ৮:০৬ পিএম  (ভিজিট : ৩৪৪)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দু'টি ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে এক পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ডি’তে টাইগারদের সামনে এখনও দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচে জয়ের ধারায় থাকলে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর পর প্রোটিয়াদের বিপক্ষে ৪ রানে হেরেছে টাইগাররা। তাই এখনও সুপার এইটের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অন্যদিকে টানা তিন জয়ে এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গার জন্য গ্রুপের অন্য দলগুলো লড়াই করবে। এই দৌড়ে বেশ ভালোভাবেই ঠিক আছে বাংলাদেশ ও ডাচরা।

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে প্রোটিয়ারা জয়ী হওয়ায় এবং এই দুই দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডসকে হারালেই সরাসরি সুপার এইটে যাবে টাইগাররা। তবে যেকোনো একটি ম্যাচে হারলেই যদি কিন্তুর সমীকরণে নির্ভর করতে হবে শান্ত-সাকিবদের।

বাংলাদেশ নিজেদের যেকোনো একটি ম্যাচে যদি হেরে যায় এবং শ্রীলঙ্কা নিজেদের বাকি দুই ম্যাচেই জিতে যায়, তাহলে নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সেদিক থেকেও অবশ্য বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ।

অবশ্য এরকম কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে চাইবে না চণ্ডিকা হাথুরুসিংহের দল। শেষ দু'টি ম্যাচ জয় দিয়ে গ্রুপ-ডি'র দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করতে চাইবে টাইগাররা।

বাংলাদেশ
ম্যাচ বাকি: নেদারল্যান্ডস (১৩ জুন, সেন্ট ভিনসেন্ট) ও নেপাল (১৭ জুন, সেন্ট ভিনসেন্ট)।

• শেষ দুই ম্যাচে ডাচ ও নেপালিদের হারালেই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ।
• শেষ দুই ম্যাচের একটিতে জিতলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে।
• দুটি ম্যাচই হেরে গেলে বাদ পড়ে যাবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা
ম্যাচ বাকি: নেপাল (১৫ জুন, সেন্ট ভিনসেন্ট)

• কাল সকালে শ্রীলঙ্কা নেপালকে হারালেই দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত হয়ে যাবে।
• নেপাল ও নেদারল্যান্ডস হাতে থাকা সব ম্যাচ জিতলে নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে আসবে নেট রান রেটের হিসাব।

নেদারল্যান্ডস
ম্যাচ বাকি: বাংলাদেশ (১৩ জুন, সেন্ট ভিনসেন্ট) ও শ্রীলঙ্কা (১৭ জুন, সেন্ট লুসিয়া)

• নেদারল্যান্ডস শেষ দুই ম্যাচ জিতলে ও নেপাল একটি ম্যাচ হারলেই সুপার এইটে চলে যাবে ডাচরা।
• একটি ম্যাচ জিতলে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

শ্রীলঙ্কা
ম্যাচ বাকি: নেপাল (১২ জুন, লডারহিল), নেদারল্যান্ড (১৭ জুন, সেন্ট লুসিয়া)

•শ্রীলঙ্কা শেষ দুই ম্যাচ জিতলেও বাদ পড়ে যেতে পারে।

নেপাল
ম্যাচ বাকি: শ্রীলঙ্কা (১২ জুন, লডারহিল), দক্ষিণ আফ্রিকা (১৫ জুন, সেন্ট ভিনসেন্ট), বাংলাদেশ (১৭ জুন, সেন্ট ভিনসেন্ট)

• সুপার এইটে উঠতে শেষ তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে নেপালিদের।

 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy