কারাগার থেকে কারামুক্তি : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কারাগার থেকে কারামুক্তি : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার

2024-06-11T19:54:02+00:00
2024-06-11T19:54:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাগার থেকে কারামুক্তি : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৬৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কারাগার থেকে কারামুক্তি : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়কের নামে বিদেশি অশুভ শক্তি ও সামরিক মদদপুষ্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র বহু আগে থেকেই শুরু হয়েছিল। যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ছিল তারা রাজাকার, আলবদর, আল শামছ সহ বিভিন্ন বাহিনীর ব্যানারে এ দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্রের বাস্তবায়ন করেছিল।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।

এছাড়াও অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর সহ সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশিদ আসকারী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য অধ্যাপক আাব্দুর রব খান, সংরক্ষিত মহিলা আসন (গোপালগঞ্জ) এর সংসদ সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাজমা আক্তার, বঙ্গবন্ধু গবেষক এবং দৈনিক বাংলা ও নিউজ বাংলা ২৪ এর নির্বাহী পরিচালক মেজর মোঃ আফিজুর রহমান (অব) প্রমুখ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy