সৌদিতে হজ করতে পৌঁছেছেন প্রায় ৮৩হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। বুধবার (১২ জুন)

2024-06-12T11:30:52+00:00
2024-06-12T11:30:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদিতে হজ করতে পৌঁছেছেন প্রায় ৮৩হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১১:৩০ এএম   (ভিজিট : ১৩৫)
X

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। বুধবার (১২ জুন) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত মোট ২০৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩২টি ফ্লাইট রয়েছে।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে গোলাম কুদ্দুস (৫৪) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন।

উল্লেখ্য, আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy