যে বিভাগে অবিবাহিত পুরুষের হার সর্বাধিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমানে দেশে নারীর চেয়ে অবিবাহিত পুরুষের হার ৩৫ শতাংশের বেশি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক

2024-06-12T16:07:09+00:00
2024-06-12T16:17:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে বিভাগে অবিবাহিত পুরুষের হার সর্বাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৪:০৭ পিএম  আপডেট: ১২.০৬.২০২৪ ৪:১৭ পিএম  (ভিজিট : ১৯০)
X

বর্তমানে দেশে নারীর চেয়ে অবিবাহিত পুরুষের হার ৩৫ শতাংশের বেশি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এ এই তথ্য উঠে এসেছে। 

গত বছরের ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত দেশের ১২ হাজারেরও বেশি এলাকার প্রায় ২ লাখ ৯৯ হাজার পরিবারের ওপর এই জরিপ চালানো হয়।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, অবিবাহিত পুরুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে, প্রায় ৪৫ শতাংশ। অপরদিকে রাজশাহী বিভাগে অবিবাহিত পুরুষ সবচেয়ে কম, ৩১ শতাংশ। পাশাপাশি সিলেট বিভাগে অবিবাহিত নারী সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ। অন্যদিকে, রাজশাহীতে এ হার সবচেয়ে কম, ১৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, নারীর চেয়ে পুরুষের একাধিক বিয়ে করার হারও বেশি। এর মধ্যে প্রায় ৪ শতাংশ পুরুষ একবারের বেশি বিয়ে করেছেন। বিপরীতে ১ শতাংশের বেশি নারী একবারের বেশি বিয়ে করেছেন। পাশাপাশি বিপত্নীক হিসেবে ১ শতাংশের কিছু বেশি পুরুষ একা জীবনযাপন করছেন। অন্যদিকে, প্রায় ৯ শতাংশ নারী বিধবা হিসেবে জীবনযাপন করছেন।

বৈবাহিক অবস্থা বিশ্লেষণ করে জরিপে বলা হয়েছে, বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর ৬৫ শতাংশ বিবাহিত। এর মধ্যে রাজশাহী বিভাগে বিবাহিতের হার সর্বোচ্চ ৬৯ শতাংশ। অন্যদিকে, সিলেট বিভাগে বিবাহিত জনগোষ্ঠীর হার সর্বনিম্ন ৫৫ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৮৬ শতাংশ পরিবারের প্রধান পুরুষ। বিপরীতে ১৪ শতাংশ পরিবারের প্রধান নারী। এ ক্ষেত্রে গ্রামের তুলনায় শহর এলাকায় নারীপ্রধান পরিবারের হার কিছুটা বেশি। অন্যদিকে, বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি (৯২ শতাংশ) পুরুষপ্রধান পরিবারের হার রংপুরে। আর নারীপ্রধান পরিবারের হার বেশি চট্টগ্রামে, ২৪ শতাংশ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy