এশিয়াটিক সোসাইটিতে ‘ড. হারুন-অর-রশিদ গোল্ড মেডেল’ প্রবর্তন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে গতকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি বিষয়ক

2024-06-12T18:41:44+00:00
2024-06-12T18:41:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়াটিক সোসাইটিতে ‘ড. হারুন-অর-রশিদ গোল্ড মেডেল’ প্রবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে গতকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক শ্রেষ্ঠ গবেষণা-গ্রন্থ রচনার জন্য গোল্ড মেডেল প্রদান সংক্রান্ত ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা হয়েছে। 

উল্লেখ্য, ড. হারুন-অর-রশিদ দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, কৃতী গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে এশিয়াটিক সোসাইটির সভাপতি। 

ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার স্বাক্ষর-অনুষ্ঠানে সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সহ কাউন্সিল সদস্যবর্গ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। চলতি বছর থেকেই এর কার্যক্রম শুরু হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy