সুপার এইটে প্রতিপক্ষ হিসেবে যাদের পেতে পারে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডের বিপক্ষে ২৫ রানের জয়ে সুপার এইটের আরো কাছে অবস্থান করছে বাংলাদেশ।এই ম্যাচ দিয়ে

2024-06-14T15:43:47+00:00
2024-06-14T22:32:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপার এইটে প্রতিপক্ষ হিসেবে যাদের পেতে পারে টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৩:৪৩ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৪ ১০:৩২ পিএম  (ভিজিট : ৪৭৭)
X

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডের বিপক্ষে ২৫ রানের জয়ে সুপার এইটের আরো কাছে অবস্থান করছে বাংলাদেশ। 

এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডের অচলায়তন ভাঙে। এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ঠিক ১০ বছর আগে। ২০১৪ সালে দ্বি-পাক্ষিক সিরিজে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল বাংলাদেশই। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় নির্বাসিত কিংসটাউনের এই মাঠ। 

‘ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ডাচদের হারে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে শ্রীলঙ্কা। এবার শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার এইট নিশ্চিত হবে বাংলাদেশের। যে ম্যাচটি হবে আগামী সোমবার (১৭ জুন)।গ্রুপ সিডিংয়ে দক্ষিণ আফ্রিকা ডি-১ হয়ে যাবে সুপার এইটে। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ডি-২ হয়ে যাবে।

এবার আসর শুরুর আগেই আইসিসি জানিয়েছে, গত দুই আসরের মতেই সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ। ফলে দক্ষিণ আফ্রিকা সুপার এইটে যাবে গ্রুপ টু’তে। আর বাংলাদেশ সুপার এইটে খেলবে গ্রুপ ওয়ানে। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইয়ের আদলে করা প্রথম রাউন্ড শেষে সুপার টুয়েলভে যেতেও পূর্ব নির্ধারিত সিডিং অনুসরণ করা হয়েছিল। মূলত দর্শকদের টিকেট কাটার সুবিধা, দলগুলোর লজিস্টিক ঠিক করার সুবিধার কথা বিবেচনা করা হয়েছে। প্রশ্ন উঠছে গ্রুপ ওয়ানে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে?

সুপার এইটে ২০ দল থেকে মোট আট দল সুযোগ পবে। সেখানেও থাকবে দুটি গ্রুপ। গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ ১, পাকিস্তান এ ২, ইংল্যান্ড বি ১, অস্ট্রেলিয়া বি ২, নিউজিল্যান্ড সি ১, ওয়েস্ট ইন্ডিজ সি ২ এবং দক্ষিণ আফ্রিকা ডি ১ এবং শ্রীলঙ্কা ডি ২ হিসেবে সুপার এইটে খেলবে। 

শর্ত ছিল, যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে। সে হিসেবে দেখা যাচ্ছে গ্রুপ ডি থেকে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। তাই ডি ২ হিসেবে বাংলাদেশ যাচ্ছে সুপার এইটে। এখানে রাখা প্রয়োজন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ডি ২ হিসেবে সুপার এইটে যাবে।

ফিক্সচার অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে নিশ্চিত করেছে সুপার এইট। আফগানিস্তান সে পথেই আছে। এক্ষেত্রে সময়সূচিটাও নির্ধারিত। সুপার এইটে ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ২২ জুন রাত সাড়ে আটটায় অ্যান্টিগাতেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হবে সুপার এইটের তৃতীয় ম্যাচ।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy