আজ পবিত্র হজ

নিজস্ব প্রতিবেদন

ধর্ম

আজ শনিবার ৯ জিলহজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,

2024-06-15T11:35:19+00:00
2024-06-15T11:35:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ পবিত্র হজ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১১:৩৫ এএম   (ভিজিট : ২৩০)
X

আজ শনিবার ৯ জিলহজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দ ওয়ান নি’মাতা লাকা ওয়ালমুল্ক, লা শারিকা লাকা’..মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাসমুখর ও প্রকম্পিত হবে আজ।

বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন।

আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেেন, আরাফাতে অবস্থানই হলো হজ। (মুসনাদে আহমদ: ৪/৩৩৫)।

আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতির দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুক্রবার ৮ জিলহজ মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশে রওনা করবেন। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন।
 
এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান এবং প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সৌদি হজ কর্তৃপক্ষ প্রতিবারের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।  হজ সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লাগে পাঁচদিন।
 
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। এদের ১৩ জন মারা গেছেন মক্কায়, আর চারজন মদিনায়।






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy