খালেদা জিয়া কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

জাতীয়

বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি না, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন

2024-06-15T12:11:03+00:00
2024-06-15T12:11:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়া কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১২:১১ পিএম   (ভিজিট : ১৯২)
X

বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি না, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুন) সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষির ওপর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার পর পরই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। 

প্রধানমন্ত্রী জানান ,শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি-জামায়াত আন্দোলনের নামেও বৃক্ষনিধন করেছে। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে বৃক্ষনিধন করে গেছেন জিয়াউর রহমান। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষনিধন করেছে বিএনপি-জামায়াত। অথচ জলবায়ু পরিবর্তন বা পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিল। রেসকোর্স ময়দানে ঘোড়ার দৌড় বন্ধ করে নারকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন। গণভবনের অধিকাংশ পুরনো গাছ জাতির পিতার নিজে হাতে লাগানো।
 
শেখ হাসিনা বলেন, বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা শুনে হাসি পায়৷ নির্বাচনের নামে প্রহসন করে গেছেন জিয়াউর রহমান৷ অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তা নয়; গণতান্ত্রিক ধারাও তারা নষ্ট করে গিয়েছিল। জিয়া-এরশাদ সবাই একই কাজ করেছেন। শুধু অবহেলিত ছিল কৃষকশ্রেণি। ‘সার চাওয়ার অপরাধে এ দেশে কৃষকের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে খালেদা জিয়ার আমলে। নিজেদের অপকর্মে জনগণ তাদের ওপর বীতশ্রদ্ধ। জনগণের ভোট চুরি করে এ দেশে কেউ ক্ষমতায় থাকতে পারে না; এটাই হলো বাস্তবতা। খালেদা জিয়াকেও ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়েছিল এই অপরাধে’, যোগ করেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, ‘বিএনপি বিদেশ থেকে বীজ আমদানি করতো, কেননা তাদের কয়েকজনের এটা নিয়ে ব্যবসা ছিল।  ‘৯৬ সালে পদ্মা সেতু নির্মাণে বাধা দেয়া আন্তর্জাতিক সংস্থা, ক্ষমতায় যাওয়ার আগেই আমাকে প্রস্তাব দিয়েছিল যাতে কৃষিতে ভর্তুকি বন্ধ করে দিই। আমি বলেছিলাম, আপনারা টাকা না দিলে আমি দেশের টাকাতেই তাদের ভর্তুকি দেবো।’
 
বিএনপি সরকার সামাজিক বনায়ন কর্মসূচির পুরো টাকাই মেরে খেতো জানিয়ে শেখ হাসিনা বলেন, বনজ-ভেষজ-ফলজ গাছ লাগাতে সাধারণ মানুষকে দলীয়ভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে আওয়ামী লীগ। ‘কৃষকদের ভর্তুকি দেয়া হয়। টাকা দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ কেউ আবার তোলা তুলেন, মানে টাকা নেন। সেটা এখন বন্ধ হয়েছে ডিজিটাল ব্যবস্থায়’, যোগ করেন তিনি। ‘কৃষকদের ভর্তুকি দেয়া হয়। টাকা দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ কেউ আবার তোলা তুলেন, মানে টাকা নেন। সেটা এখন বন্ধ হয়েছে ডিজিটাল ব্যবস্থায়’, যোগ করেন তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy