আজ থেকে নতুন সময়সূচিতে অফিস-ব‌্যাংক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজপবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের সব অফিস-আদালত খুলছে । একইসঙ্গে আজ থেকেই কার্যকর হতে যাচ্ছে সব সরকারি

2024-06-19T10:59:11+00:00
2024-06-19T10:59:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে নতুন সময়সূচিতে অফিস-ব‌্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৪৭)
X

আজ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের সব অফিস-আদালত খুলছে । একইসঙ্গে আজ থেকেই কার্যকর হতে যাচ্ছে সব সরকারি অফিস ও ব্যাংকের নতুন সূচি।

পরিবর্তিত সূচি অনুযায়ী, বুধবার (১৯ জুন) থেকে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিসগুলো। এছাড়া ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গত সোমবার (১৭ জুন) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদের আগে ১৩ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয় টানা পাঁচদিনের ছুটি, যা শেষ হলো গতকাল মঙ্গলবার (১৮ জুন)।

এর আগে গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকেই নতুন এই সূচি কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা।

ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মাঝে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

আগে সরকারি চাকরিজীবীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্তই অফিস করতেন। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সে অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

দুই মাসেরও বেশি সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূচিতে অফিস চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছিল। ঈদের আগ পর্যন্ত এ সময়সূচি বহাল ছিল।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আজ বুধবার থেকে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়, আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ব্যাংকেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতদিন ব্যাংকে লেনদেন হয়ে আসছিল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy