ঈদের ছুটি শেষে স্বস্তিতে ফিরছে রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেষ হয়ে আসছে ঈদের ছুটি। পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের

2024-06-21T15:03:56+00:00
2024-06-21T15:58:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদের ছুটি শেষে স্বস্তিতে ফিরছে রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৩:০৩ পিএম  আপডেট: ২১.০৬.২০২৪ ৩:৫৮ পিএম  (ভিজিট : ২০৩)
X

শেষ হয়ে আসছে ঈদের ছুটি। পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। 

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ট্রেন-লঞ্চ ও বাসে যাত্রীচাপ না থাকায় অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।

শুক্রবার (২১ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ স্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, কেউ একাকী আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছেন। এদিন যাত্রীচাপ কিছুটা কম হলেও শনিবারে থেকে যাত্রীচাপ বাড়তে পারে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিরাজগঞ্জ আসা বেসরকারি চাকরিজীবী মুন্না বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি গিয়েছিলাম। ছুটি শেষ হওয়ায় চলে এসেছি। যাত্রীচাপ কম হওয়ায় ভোগান্তিও হয়নি।

এদিকে সদরঘাট লঞ্চঘাটেও একই অবস্থা দেখা গেছে। স্বস্তিতে ঢাকায় ফিরছেন ঈদে গ্রামে যাওয়া মানুষ। যাত্রীর তেমন চাপ নেই।

যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছে। তবে খুব বেশি ভিড় নেই। তবে এসব স্টেশনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতিও দেখা গেছে।
 
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মানুষের উপস্থিতি খুবই কম দেখা গেছে। দোকানপাট, শপিংমলগুলোও রোববার থেকে জমে উঠবে বলে জানান সংশ্লিষ্টরা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy