২৫ ফুট লম্বা সাইকেল বানিয়ে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

ফিচার ডেস্ক

ফিচার

প্রায় পাঁচ বছর আগের ঘটনা। একদিন পাবে বসে দুই বন্ধু একজনের সঙ্গে বাজি ধরেন, বিশ্বের সবচেয়ে লম্বা সাইকেল

2024-06-22T12:31:06+00:00
2024-06-22T12:31:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৫ ফুট লম্বা সাইকেল বানিয়ে বিশ্বরেকর্ড দুই বন্ধুর
ফিচার ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:৩১ পিএম   (ভিজিট : ৩০০)
X

প্রায় পাঁচ বছর আগের ঘটনা। একদিন পাবে বসে দুই বন্ধু একজনের সঙ্গে বাজি ধরেন, বিশ্বের সবচেয়ে লম্বা সাইকেল তৈরি করে সবাইকে চমকে দেবেন! অনেকেই তাদের কথা অন্য আর ১০ জন মাতালের প্রলাপ বলেই ভেবেছিলেন। তবে দুই বন্ধু সবাইকে চমকে দিয়ে তৈরি করেন বিশ্বের সবচেয়ে লম্বা সাইকেল।

নিকোলাস ব্যারিওজ ও ডেভিড পেয়ারু নামের দুজন ব্যক্তি স্টারবাইক নামের ৭ দশমিক ৭৭ মিটার (২৫ ফুট ৫ ইঞ্চি) উচ্চতার সাইকেলটি তৈরি করে। 

অন্য সাধারণ সাইকেলের মতোই, এটিতে একটি জিন, দুটি চাকা ও দুটি ব্রেক ও লিভারের সঙ্গে সংযুক্ত একটি হ্যান্ডেলবারও আছে। অবশ্যই এটি সাধারাণ সাইকেলের চেয়ে কয়েকগুণ বড় ফ্রেমের, যার প্যাডেলগুলো পেছনের চাকার সঙ্গে একটি ১৬ মিটার (৫৩ ফুট) চেইন দ্বারা সংযুক্ত। এতে একটি বেল ও আছে।

জানলে অবাক হবেন, শুধু এক হাজার ইউরো খরচ করেই দুই বন্ধু ২৫ ফুটের এই সাইকেল তৈরি করেন। সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে পুরোনো যন্ত্রপাতি, ইস্পাত ও কাঠ। যা বেশিরভাগই পুনর্ব্যবহৃত আসবাবপত্র থেকে নেওয়া হয়েছিল। নিকোলাস ও ডেভিড তিন মাস ধরে বাইকটির ডিজাইন সোর্সিং উপকরণ জোগাড় করেছেন। তারপর প্রায় দুই বছর লেগেছে তাদের এটি তৈরি করতে।






Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy