প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের

2024-06-23T19:26:52+00:00
2024-06-23T19:26:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৬৮)
X

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

রবিবার দুপুর সোয়া ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ‘কুইন’ জাতের এই আনারসগুলো হস্তান্তর করা হয়।

আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার ত্রিপুরার বিখ্যাত এ আনারস মোট একশোটি কার্টনে ভরা ৬০০ পিস গ্রহণ করেন। তার কাছে ফলগুলো হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য।

ড. দীপক বৈদ্য জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপহার এই আনারস। এটি বিশ্বের অন্যতম সেরা জাতের একটি। খেতে খুবই সুস্বাদু ও রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সেখানে চট্টগ্রামের ভারতীয় উপহাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমারসহ দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy