স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে দীর্ঘ দিন কথা বন্ধ! তবে কি মেসির সংসারে অশান্তির ছায়া?

অনলাইন ডেস্ক

খেলাধুলা

এবার কেমন কাটছে লিয়োনেল মেসির ৩৭তম জন্মদিন? কোপা আমেরিকায় ব্যস্ত আর্জেন্টিনার অধিনায়ক আছেন সতীর্থদের সঙ্গে। জন্মদিন পালনের আয়োজনে ক্রটি নেই। উৎসবের আবহের মধ্যেই উঠে এসেছে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তাঁর কথা বন্ধ থাকার খবর। তবে কি মেসির সংসারে অশান্তির ছায়া?

2024-06-24T15:10:45+00:00
2024-06-25T17:09:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জন্মদিনে মুখ খুললেন লিয়ো
স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে দীর্ঘ দিন কথা বন্ধ! তবে কি মেসির সংসারে অশান্তির ছায়া?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:১০ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ৫:০৯ পিএম  (ভিজিট : ৪৪৮)
X

গত প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বকে নিজের নৈপুণ্যে মুগ্ধ করে রেখেছেন আর্জেন্টাইন এই তারকা
আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

এবার কেমন কাটছে লিয়োনেল মেসির ৩৭তম জন্মদিন? কোপা আমেরিকায় ব্যস্ত আর্জেন্টিনার অধিনায়ক আছেন সতীর্থদের সঙ্গে। জন্মদিন পালনের আয়োজনে ক্রটি নেই। উৎসবের আবহের মধ্যেই উঠে এসেছে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তাঁর কথা বন্ধ থাকার খবর। তবে কি মেসির সংসারে অশান্তির ছায়া?

এই ঘটনা অবশ্য টাটকা নয়। পুরনো। বিয়ের আগের। এক সাক্ষাৎকারে পুরনো দিনের কথা বলেছেন লিয়ো। আন্তোনেল্লার সঙ্গে আলাপ প্রস‌ঙ্গে তিনি বলেছেন, ‘‘একটা সময় আমাদের মধ্যে কথা ছিল না। প্রায় কোনও যোগাযোগই ছিল না আমাদের।’’ কী ঘটেছিল? মেসি বলেছেন, ‘‘একটা সময় আমি প্রায়ই ওদের বাড়ি যেতাম। ওর এক ভাই আমার বন্ধু ছিল। ওর মাধ্যমেই আমাদের আলাপ। তখন দু’জনের বয়সই খুব কম ছিল। তখন থেকেই আন্তোনেল্লাকে আমার ভাল লাগত।’’ তিনি আরও বলেছেন, ‘’১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। 
আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

তার পর আন্তোনেল্লার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ বা সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ইমেল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হত না দীর্ঘ দিন।’’
আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

কবে আবার যোগাযোগ হল আপনাদের? মেসি বলেছেন, ‘‘তখন আমার বয়স ১৬ বা ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দু’জনের ঘনিষ্ঠতা আবার বৃদ্ধি পেতে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দু’জনের মধ্যেই রয়ে গিয়েছে। কিছুই বদলায়নি।’’
আন্তোনেল্লা রোকুজ্জো  ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

আন্তোনেল্লা রোকুজ্জো এবং লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

দীর্ঘ দিন প্রেমের পর ২০১৭ সালে আন্তোনেল্লাকে বিয়ে করেন মেসি। তিন সন্তানকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার। স্পেন ছেড়ে মেসি আমেরিকায় সংসার পেতেছেন ফুটবলের জন্য। ৩৭তম জন্মদিনে সতীর্থদের মতো তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী, সন্তানেরাও।

  বিষয়:   মেসি  আন্তোনেল্লা  লিয়ো 

Loading...
Loading...

খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy