বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এবার দলগুলোর সামনে শেষ

2024-06-25T14:06:08+00:00
2024-06-25T18:48:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:০৬ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ৬:৪৮ পিএম  (ভিজিট : ২৮৬)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশন। মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শেষ হয় সুপার এইট পর্বের লড়াই। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সেমির লড়াই।

দুই সেমিফাইনালের মাঝে কেবল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচেই থাকবে রিজার্ভ ডে এর ব্যবস্থা। তবে ভারত এবং ইংল্যান্ড ম্যাচে নেই এমন ব্যবস্থা। 

সেমির জয়ী দলকে ফাইনালের ভেন্যুতে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত। এই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত যাবে ফাইনালে। 


প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (২৭ জুন) মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একইদিন রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। 

এ ছাড়া আগামী ২৯ জুন ফাইনালে শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে দুই সেমিফাইনালের বিজয়ী দল।

প্রথম সেমিফাইনাল২৭ জুনবৃহস্পতিবারসকাল ৬টা ৩০ মিনিটদক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানব্রায়ান লারা ক্রিকেট একাডেমিত্রিনিদাদ ও টোবাগো
দ্বিতীয় সেমিফাইনাল২৭ জুনবৃহস্পতিবাররাত সাড়ে ৮টাভারত-ইংল্যান্ডপ্রভিডেন্স স্টেডিয়ামগায়ানা






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy