পরীমণির বাসাতেও যাতায়াত ছিল সাকলায়েনের!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতেনএডিসি সাকলায়েন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া রিপোর্টে বলা হয়, ফোনের সিডিআর

2024-06-25T14:16:51+00:00
2024-06-25T18:30:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীমণির বাসাতেও যাতায়াত ছিল সাকলায়েনের!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:১৬ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ৬:৩০ পিএম  (ভিজিট : ৪৫৫)
X

নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতেন এডিসি সাকলায়েন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া রিপোর্টে বলা হয়, ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমণির বাসায় অবস্থান করেছেন।

এবার চাকরি হারাতে যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা সেই গোলাম সাকলায়েন। পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের সময় তিনি গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন।
ঘটনা সামনে আসার পরে যা জানা যায়
২০২১ সালের ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এরপর পরীমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েনের সম্পর্কের উপলক্ষ এ মামলার তদন্ত।

দেখুন ভিডিও:

পরীমণি-সাকলায়েন কাণ্ডে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে, এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলায়েনকে। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝেমধ্যে পরীমণির বাসায়ও যেতেন সাকলায়েন।
সর্বশেষ পরীমণি সাকলায়েনের বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান। এরপর জনসমক্ষে আসে তাদের একান্ত ঘনিষ্ঠ দৃশ্য। সিসিটিভির ফাঁস হওয়া দৃশ্যে দেখা যায়, ২০২১ সালের ১ আগস্ট রাত ৮টার দিকে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নিজবাসায় অবস্থান করেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ সাকলায়েন।

আরও পড়ুন: পরীমণির সঙ্গে প্রেম করে চাকরি হারালেন ডিবি পুলিশের কর্মকর্তা

সিসি ফুটেজে দেখা যায়, রাত ৮টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরীমণির হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের ১০ তলায় সাকলায়েনের সরকারি বাসা। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরীমণিকে। এর কিছুক্ষণ পর সাকলায়েনের বাসায় প্রবেশ করেন পরীমনির খালাতো বোন ও তার স্বামী। পরে রাত ২টার দিকে পরীমণিসহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে। 
ঘটনার বেশ কিছু দিন পর ফাঁস হয় এই ফুটেজ। এর জেরে গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খালা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য দরখাস্ত করা হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy