এমপি আনার হত্যার অন্যতম দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)

2024-06-26T17:17:19+00:00
2024-06-26T19:11:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এমপি আনার হত্যার অন্যতম দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:১৭ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৪ ৭:১১ পিএম  (ভিজিট : ২০৪)
X

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বুধবার (২৬ জুন) খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামি হলেন- মোস্তাফিজুর ও ফয়সাল।

≫ এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

জানা গেছে, তাদেরকে ধরতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একাধিক টিম দুপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এখন ফয়সাল ও মোস্তাফিজকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে। তাদের কাছে এমপি আনার হত্যাকাণ্ডের অনেক তথ্য-উপাত্ত রয়েছে। তাদের থেকে অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন ডিবির তদন্ত কর্মকর্তারা।

ডিবি সূত্রে জানা গেছে, আনার খুন হওয়ার আগে গত ২ মে কলকাতায় যান মোস্তাফিজুর ও ফয়সাল। সেখান থেকে ১৯ মে দেশে ফেরেন তারা। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার এলাকা খুলনার ফুলতলার বাসিন্দা তারা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy