বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১

2024-06-27T16:53:17+00:00
2024-06-27T17:09:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ থেকে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:৫৩ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ৫:০৯ পিএম  (ভিজিট : ১৩৫)
X

চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সিচালক নেওয়া হবে। এছাড়া আগামী বছর থেকে এই ধরনের চালক নেওয়া হবে ২ হাজার করে।

বৃহস্পতিবার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর ২ হাজার মোটরসাইকেল আরোহী ও ট্যাক্সি চালক নেবে। ইতোমধ্যে এ নিয়োগ শুরু হয়ে গেছে। চলতি বছর ১৩শ কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আমরা সংযুক্ত আরব-আমিরাতে সফরে গিয়ে ৪০টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে আজ তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: 

কর্মী নেওয়ার বিষয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, চলতি বছর ১৩শ’ ট্যাক্সিচালক ও মোটরসাইকেল চালক নিয়োগ দেওয়া হবে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যাটি প্রতি বছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

কয় বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এটি শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাপফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, দুবাই ট্যাক্সি করপোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ প্রমুখ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy