১৪ দিন পর জনসম্মুখে মতিউরের স্ত্রী লায়লা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৪ দিন পর জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও

2024-06-27T17:29:59+00:00
2024-06-27T17:29:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৪ দিন পর জনসম্মুখে মতিউরের স্ত্রী লায়লা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৮৫)
X

১৪ দিন পর জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। এসময় অফিসের বাইরে তার কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। মিটিং শেষে বের হলে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলে গাড়িতে উঠে যান লায়লা কানিজ লাকি।

এর আগে ঈদুল আজহার তিন দিন আগে (১৩ জুন বৃহস্পতিবার) সর্বশেষ অফিস করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলকাণ্ডের পর থেকেই আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে, বৃহস্পতিবারও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি।

ড. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। সেখান থেকে অধ্যাপনা ছেড়ে কোন রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর হস্তক্ষেপে ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেবের সহযোগিতায় ২০২৩ সালে ১৯ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদ বাগিয়ে নেন।
২০২২ সালের ১৩ ডিসেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাদেক মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। পরে নিজেকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দেন। দলীয় মনোনয়নও পান তিনি। পরে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় দলীয় প্রভাব বিস্তার করে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৬ প্রার্থীকেই প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ লাকি।

এদিকে চলতি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে লায়লা কানিজ লাকি রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েলের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু ২২ মে, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া মারা যাওয়ায় পরদিন নির্বাচন কমিশন সব পদের নির্বাচন স্থগিত করে।

সম্প্রতি ইফাত নামের এক তরুণ কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই খুঁজতে থাকেন এত টাকার উৎস কী? তখনই সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের নাম। যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেও অস্বীকার করেন মতিউর।

আলোচিত সেই ঘটনার পর সরকারের উচ্চমহল অনেকটা নিশ্চুপ থাকলেও পরে আর শেষ রক্ষা হয়নি মতিউরের। এনবিআরের কর্মকর্তার পদ থেকে সরিয়ে তাকে সংযুক্ত করা হয় অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ- আইআরপি থেকে এ আদেশ দেয়া হয়।
 
এ ছাড়া মতিউর রহমানকে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেয়ার সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে ছাগলকাণ্ডের পর এ পদও খোয়াতে হয়েছে তাকে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, যা তদন্ত করছে দুদক।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy