জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কোস্টারিকার বিপক্ষে গোলের হতাশা প্যারাগুয়েকে পেয়ে মিটিয়েছে ব্রাজিল। লা আলবিরোজাদের বড় ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকার শেষ আটের পথে

2024-06-29T09:53:21+00:00
2024-06-29T11:15:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৯:৫৩ এএম  আপডেট: ২৯.০৬.২০২৪ ১১:১৫ এএম  (ভিজিট : ১৭১)
X

কোস্টারিকার বিপক্ষে গোলের হতাশা প্যারাগুয়েকে পেয়ে মিটিয়েছে ব্রাজিল। লা আলবিরোজাদের বড় ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকার শেষ আটের পথে এক পা দিয়ে রাখল সেলেসাওরা।

অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।
 
কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছিল ব্রাজিল। ১৯টি শট নিয়ে সে ম্যাচে গোলের দেখা পায়নি দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে প্যারাগুয়ের বিপক্ষে আর সে আক্ষেপে পুড়তে হয়নি। এদিন ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭ শটের ৬টি লক্ষ্য বরাবর রেখেছিল সেলেসাওরা।
 
লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে আজ (শনিবার) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় দরিভাল জুনিয়রের শিষ্যরা। যেখানে জয় ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ ছিল না সেলেসাওদের সামনে। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর কোপায় টিকে থাকার লড়াইয়ে যা প্রয়োজন ছিল, সেটাই পূরণ করলেন ভিনি-লুকাস পাকেতারা। ভিনির জোড়া অবদান ছাড়াও প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা, পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকেতার পা থেকে।

বড় জয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে ব্রাজিল। দুই ম্যাচেই জয় পাওয়া কলম্বিয়া আছে শীর্ষে। এদিকে, আজকের হারে কোপা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়ের। যদিও ব্রাজিলের সঙ্গে প্রায় সমানতালে লড়েছিল র‌্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর দলটি। গোল লক্ষ্যে দু’দলই সমান ছয়টি করে শট নেয়। ফাউলের সংখ্যাও সমান ১৩টি করে, এর মধ্যে কড়া ট্যাকল করে প্যারাগুয়ে একটি লাল ও দুটি হলুদ কার্ড দেখেছে। ব্রাজিলও হলুদ কার্ড দেখেছে তিনটি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy