ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা হবে চ্যাম্পিয়ন?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পুরো বিশ্বকাপজুড়েইএবার বৃষ্টিবাধা দিয়েছে নিয়মিত। তবে সে বাধা ডিঙিয়ে গেছে বেশিরভাগ ম্যাচই, খুব বেশি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়নি

2024-06-29T17:31:04+00:00
2024-06-29T19:15:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা হবে চ্যাম্পিয়ন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৫:৩১ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৪ ৭:১৫ পিএম  (ভিজিট : ৩৪২)
X

পুরো বিশ্বকাপজুড়েই এবার বৃষ্টি বাধা দিয়েছে নিয়মিত। তবে সে বাধা ডিঙিয়ে গেছে বেশিরভাগ ম্যাচই, খুব বেশি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়নি পুরোপুরি। 

আজ বিশ্বকাপের ফাইনাল। আজও আছে বৃষ্টির চোখরাঙানি। তাই প্রশ্ন উঠে যাচ্ছে, বৃষ্টির জন্য কী নিয়ম রাখা আছে আজকের ফাইনালে? যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, তাহলে ট্রফি যাবে কাদের ঘরে?

আজকে ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে । অ্যাকিউওয়েদার জানাচ্ছে, আজ টস বৃষ্টির কারণে পিছিয়ে যেতে পারে। সঙ্গে খেলাতেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আজ সকালে বার্বাডোজে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। টসের সময় সম্ভাবনাটা কমে ৩০ শতাংশে নেমে আসবে। তবে বিকেল গড়াতেই আবার তা উঠে যাবে ৫০ শতাংশে।

এদিকে শুধু বৃষ্টিই নয়, ঝড়ও বয়ে যেতে পারে বার্বাডোজের ওপর দিয়ে, এই খবর জানা গেছে বার্বাডোজ মেটেওরলজিকাল সার্ভিসের একটি বিবৃতিতে। সেখানে বলা হয়েছে দ্বীপের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ধুয়ে দিয়ে যেতে পারে ট্রপিকাল ঝড়। 

≫ যে সকল বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

এই বৃষ্টির কথা মাথায় রেখেছেন আয়োজকরাও। যার ফলে ফাইনালের নিয়মটাও সাজানো হয়েছে সেভাবেই। বৃষ্টির জন্য বাড়তি ১৯০ মিনিট সময় রাখা হয়েছে আজকের ম্যাচে। অর্থাৎ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত একটা ওভারও কাটা যাবে না।

যদি ওভার কাটা পড়ে, তাহলে দুই দলকে কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে। আজকের দিনে খেলা না হলে খেলা গড়াবে রবিবারে। খেলা শুরুর পর বাজে আবহাওয়ার জন্য খেলা শেষ না করা গেলে সেখান থেকেই আবার রিজার্ভ ডেতে খেলা গড়াবে। রিজার্ভ ডেও যদি বৃষ্টির কবলে পড়ে খেলা শেষ না করা যায়, তাহলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy