বিদেশ যেতে আবেদন করেছেন মতিউরের স্ত্রী লাকী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ

2024-06-30T19:37:05+00:00
2024-06-30T20:31:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদেশ যেতে আবেদন করেছেন মতিউরের স্ত্রী লাকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৭:৩৭ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৮:৩১ পিএম  (ভিজিট : ২১০)
X

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বিদেশ যেতে চান। এজন্য তিনি বিদেশযাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আবেদন করেছেন।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেন। ওইদিন দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।


আবেদনে উল্লেখ করা হয়েছে মো. মতিউর রহমান বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডারইনভয়েসিং/ওভারইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। 

মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমন বন্ধ করা আবশ্যক।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy