ভ্যাট কার্যকর হয়নি মেট্রোরেলে, ভাড়া আগের মতোই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেট্রোরেলের ভাড়ার ওপর নতুন অর্থবছরের প্রথম দিন (১ জুলাই) থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের কথা

2024-07-01T16:57:31+00:00
2024-07-01T17:38:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভ্যাট কার্যকর হয়নি মেট্রোরেলে, ভাড়া আগের মতোই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৪:৫৭ পিএম  আপডেট: ০১.০৭.২০২৪ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৬৭)
X

মেট্রোরেলের ভাড়ার ওপর নতুন অর্থবছরের প্রথম দিন (১ জুলাই) থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের কথা শোনা গিয়েছিল। এতে মেট্রোরেলের ভাড়া বাড়ত। কিন্তু, সোমবার (১ জুলাই) এ ভ্যাট কার্যকর হয়নি। ফলে, আগের ভাড়াতেই যাতায়াত করছেন যাত্রীরা।

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির শেষ দিন ছিল রোববার (৩০ জুন)। সোমবার (১ জুলাই) সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হওয়ায় ছিল। তবে, এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।

সচিবালয় মেট্রো স্টেশনে দেখা গেছে, আগের ভাড়াতেই সবাই যাতায়াত করছেন। কিন্তু, এর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আরোপিত ভ্যাট যুক্ত হলে ভাড়া বাড়বে, এ আলোচনা অনেকের মুখে। আবার অনেকেই ভাড়া বাড়ার বিষয় সম্পর্কে অবগত নন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভ্যাট বাড়লে ভাড়া কমবে। কিন্তু, ভাড়ায় যে টাকা কমবে, তার সঙ্গে এনবিআরের ভ্যাট যুক্ত করে আগের ভাড়াই কার্যকর থাকবে।


এনবিআরের পক্ষ থেকে ভ্যাট আরোপের যে প্রসঙ্গ আসছে, সেটি আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কবে নাগাদ কার্যকর হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো জানায়নি। 

এর আগে, গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এর পর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।

এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভ্যাট না বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় এনবিআরকে দিয়েছে। এখন আমরা এর (চিঠি) জবাবের অপেক্ষা করছি।’

যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে আবেদন করে ডিএমটিসিএল। তবে, আবেদন নাকচ করে এনবিআর।

ডিএমটিসিএলের চিঠির জবাবে এনবিআর জানায়, উন্নয়নের চাহিদা অনুযায়ী, রাজস্ব আয় বাড়াতে সব খাতেই করছাড় কমানো হচ্ছে। তাই, এ খাতে ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy