পদ্মাসেতু রক্ষণাবেক্ষণে নতুন কোম্পানি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ একটি সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০১ জুলাই) মন্ত্রিসভার

2024-07-01T20:44:35+00:00
2024-07-01T20:44:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মাসেতু রক্ষণাবেক্ষণে নতুন কোম্পানি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ একটি সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি’ শিরোনামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেতু বিভাগ থেকে এই প্রস্তাব করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। কোম্পানির মূল দায়িত্ব থাকবে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ।

কোম্পানির ১৪ জনের বোর্ড অব ডিরেক্টর থাকবে জানিয়ে তিনি বলেন, রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি থাকবেন। কোম্পানি আইন অনুযায়ী তারা চলবে এবং জনবল কাঠামো তারা অনুমোদন দেবে।

কোম্পানির মূল উদ্দেশ্য হলো ধীরে ধীরে আমাদের আওতায় নিয়ে আসা। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের সাথে থাকা চুক্তি শেষ হওয়ার পরই কোম্পানি বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy