আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল (৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবে সর্বজনীন পেনশন

2024-07-03T13:40:14+00:00
2024-07-03T13:46:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১:৪০ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৪ ১:৪৬ পিএম  (ভিজিট : ১৮৫)
X

আগামীকাল (৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবে সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। একথা জানিয়েছেন সংগঠনটির মহাসচিব ড. নিজামুল হক ভূঁইয়া।

বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের একথা জানান তিনি। সেখানে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘বুধবার সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেটি তিনি বৃহস্পতিবার সকালে ঠিক করেছেন।’ অবস্থান কর্মসূচি চলবে কি না জানতে চাইলে নিজামুল হক বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে।’

পেনশন স্কিম ‘প্রত্যয়’ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির তৃতীয় দিন আজ। আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। একই সাথে শিক্ষকদের এই আন্দোলনকে অর্থমন্ত্রী ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভরতরা।

দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। আজও বন্ধ আছে ক্লাশ-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে অবস্থান কর্মসূচীও। আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করছেন। এছাড়া তাদের দাবি সুপারগ্রীডে উন্নীত করাসহ আলাদা বেতন স্কীম ঘোষণারও।

গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষকরা। ওই দিন প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়া একাডেমিক কার্যক্রম থেকেও বিরত ছিলেন শিক্ষকরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক সব কার্যক্রম।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy