দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলায় শুক্রবার

2024-07-05T19:26:31+00:00
2024-07-05T19:26:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:২৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলায় শুক্রবার (৫ জুলাই) গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। 

নির্ধারিত সময়েই শুরু হয় খেলা। তবে খেলার প্রায় ৩ ঘণ্টা পার হওয়ার পর হুট করেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়া। হাসপাতালে নেয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করলেও বাঁচানো যায়নি তাকে।

মাটিতে লুটিয়ে পড়ার পর দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্র্যান্ডমাস্টার জিয়াকে। চিকিৎসকরাও দ্রুতই চিকিৎসা শুরু করেন। 
তবে অনেকক্ষণ ধরেই তার কোনো পালসই খুঁজে পান না তারা। কিছুক্ষণ বাদে এই গ্র্যান্ডমাস্টারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথইকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন জিয়া।     

দেশসেরা দাবাড়ুর এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।

মৃত্যুকালে জিয়াউরের বয়স ছিল ৫০ বছর। জিয়ার ম্যাচের সময় তার স্ত্রী লাবণ্যও ফেডারেশনে ছিলেন। তার ছেলে তাহসিন তাজওয়ারও এবার জাতীয় দাবা খেলছেন। 
 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy