নিকট ভবিষ্যতে সারা বছরই মিলবে আম-কাঁঠাল: কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে।আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫

2024-07-06T17:18:52+00:00
2024-07-06T20:15:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিকট ভবিষ্যতে সারা বছরই মিলবে আম-কাঁঠাল: কৃষি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫:১৮ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ৮:১৫ পিএম  (ভিজিট : ১৯৪)
X

চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫ দিনই পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

শনিবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫ দিনই পাওয়া যাবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাহসিকতার প্রশংসা করে কৃষি সচিব আরও বলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সব সময় গঠনমূলক সমালোচনা ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে থাকে। তারা দেশকে এগিয়ে নিতে কৃষির উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে আশা করেন ওয়াহিদা আক্তার।

ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফল উৎসব চলে। সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ১৯ পদের বাহারি ফল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। বক্তব্য দেন, ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য রফিকুল ইসলাম রতন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস'র সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, প্রতিষ্ঠাতা সদস্য ও আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

এ সময় ডিআরইউর অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy