কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা: সিমিন হোসেন রিমি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) এমপি বলেছেন, কাপাসিয়া

2024-07-06T19:43:19+00:00
2024-07-06T19:43:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা: সিমিন হোসেন রিমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৫৮)
X

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) এমপি বলেছেন, কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা। 

আজ গাজীপুরে কাপাসিয়া উপজেলায় ৮ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে সিংহশ্রী ইউনিয়ন হেডকোয়ার্টার হতে আমরাইদ  বাজার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে টোক ইউনিয়ন হেডকোয়াটার-বোড়িবাড়ী রাস্তা ভায়া কেন্দুয়াবু রাস্তা উন্নয়নের ভিত্তিপ্রস্তর  স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ  কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রী বলেন অনেকদিনের জনগণের দাবির প্রেক্ষিতে আজ রাস্তা উন্নয়নের কাজ শুরু হলো। কাপাসিয়া উপজেলাবাসীর সকল শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন কার্য যাথাক্রমে সম্পন্ন হচ্ছে। 

প্রতিমন্ত্রী বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্মার্ট আধুনিক কাপাসিয়া উপজেলা গড়ে তুলবো। তিনি বলেন, মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরের সহযোগিতা করতে হবে, শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ এর রূপরেখা করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত মেয়েদের বিবাহ না দেওয়ার জন্য আহ্বান জানান।

একই দিন সকালে, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০২৩ অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy