শাহাবাগ-সায়েন্সল্যাবে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটাবিরোধী আন্দোলনে দেশব্যাপীদ্বিতীয় দিনে‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের রাজধানীর শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন ও

2024-07-08T16:57:35+00:00
2024-07-08T16:57:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহাবাগ-সায়েন্সল্যাবে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৯৭)
X

কোটাবিরোধী আন্দোলনে দেশব্যাপী দ্বিতীয় দিনে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের রাজধানীর শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেলে পৌনে ৪টার দিকে নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।
 
এ সময় সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যানজটে রোববারের মতো ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।  
 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন। এ সময় গতকালের চেয়েও কঠোর কর্মসূচি পালন হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ।
 
তিনি বলেন, ঢাকায় আন্দোলন সফলের জন্য ঢাকা ব্লকেড ও সারাদেশকে একত্রিত করতে বাংলা ব্লকেডের পরিকল্পনা আমরা নিয়েছি। আজ ঢাকায় এটি সফল করতে আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে শাহবাগ পর্যন্ত গিয়ে অবস্থান নেবো। গতকালকের চেয়ে আজ এ আন্দোলনের বিস্তৃতি ঘটাতে বাংলামোটর, কারওয়ান বাজার এরপর ফার্মগেট ও আগারগাঁওয়ে অবস্থান নেবে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া চানখারপুর, গুলিস্তানেও অবস্থান নেয়া হবে।
 
আরেক শিক্ষার্থী বলেন, কোটাবিরোধী আন্দোলনে সারাদেশের শিক্ষার্থীদের একত্র করতে আমাদের আন্দোলন চলমান থাকবে।

গত রোববার বিকেল ৩টার পর রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন কোটাবিরোধীরা। পরে রাত ৮ার দিকে অবরোধ তুলে নেয়ার পাশাপাশি সোমবার ‘সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের’ এক দফা দাবিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। 


 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy