পেছাল ডি মারিয়ার ঢাকা সফর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি মাসের শেষের দিকেই ঢাকায় আসার সম্ভাব্য সূচি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি মারিয়ার। কিন্তু এই সময়

2024-07-09T11:51:45+00:00
2024-07-09T12:08:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পেছাল ডি মারিয়ার ঢাকা সফর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১১:৫১ এএম  আপডেট: ০৯.০৭.২০২৪ ১২:০৮ পিএম  (ভিজিট : ২৪৫)
X

চলতি মাসের শেষের দিকেই ঢাকায় আসার সম্ভাব্য সূচি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি মারিয়ার। কিন্তু এই সময় ক্লাব নিয়ে ব্যস্ত থাকায় থাকায় ঢাকা আসা হচ্ছে না এই আর্জেন্টাইন তারকার। তবে চলতি বছরেই ঢাকা সফর আসবেন বলে জানিয়েছেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

ঢাকার সঙ্গে কলকাতা সফরও করবেন ডি মারিয়া। শতদ্রু দত্ত বলেন, ‘ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত। আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব। তখন তার ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব।’
ডি মারিয়া জাতীয় দলে খেললেও আসন্ন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা চূড়ান্ত করেননি। ক্লাব ফাইনালের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই সময় ক্লাব চূড়ান্তে ব্যস্ত থাকবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে খবর ছিল ডি মারিয়া মোহনবাগান দিবসে কলকাতা আসবেন। একবার এসেই এই দুই জায়গা সফর করে যাবেন এই তারকা। তাকে দুই বার আনা ব্যয়বহুল। তাই ঢাকার সঙ্গে পিছিয়েছে কলকাতা সফরও। শতদ্রু দত্তের মাধ্যমে ঢাকায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ও ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহো এসেছিলেন। দুই সফরই ছিল নানা কারণে বিতর্কিত। তাই মারিয়ার সফর একটু পরিচ্ছন্নভাবেই করতে চান শতদ্রু দত্ত। 

তিনি বলেন, ‘ডি মারিয়া সফরে সাংবাদিকদের জন্য আলাদা সেশন, ফুটবলপ্রেমীদের জন্য আলাদা সেশন এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মারিয়ার সৌজন্য সাক্ষাতের বিশেষ পর্ব থাকবে। এসব নিয়ে আমি কাজ করছি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy