জানা গেলো সেমিফাইনালে মেসি খেলবেন কিনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেচোটের কারণেখেলতে পারেননি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেললেও ছন্দে ছিলেন না

2024-07-09T13:06:35+00:00
2024-07-09T20:32:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জানা গেলো সেমিফাইনালে মেসি খেলবেন কিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১:০৬ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৪ ৮:৩২ পিএম  (ভিজিট : ২৭২)
X

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেললেও ছন্দে ছিলেন না তিনি। টাইব্রেকারেও গোল করতে ব্যর্থ হন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে মেসি খেলবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই খেলবেন মেসি।
স্কালোনি বলেন, ‘মেসি ভালো আছে। ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটি সে কোনো অস্বস্তি অনুভব করা ছাড়াই শেষ করেছিল। আগামীকালও সে ম্যাচের শুরু থেকে খেলবে। খুব সম্ভবত মেসি ও ডি মারিয়া একসঙ্গে খেলবে।’

কাল বুধবার (১০ জুলাই) ভোরে কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।  





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy