কোটা আন্দোলনকারীরা রাজাকার আলবদরদের সন্তান: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার-আলবদরদের সন্তান- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল

2024-07-11T21:30:16+00:00
2024-07-11T21:30:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা আন্দোলনকারীরা রাজাকার আলবদরদের সন্তান: কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৯:৩০ পিএম   (ভিজিট : ৩৬২)
X

ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার-আলবদরদের সন্তান- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর গ্রামে নতুন খেলার মাঠ তৈরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদের দাবির বিষয়ে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। ২০১৮ সালের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে ছাত্রদের প্রতিনিধির মাধ্যমে আদালতে নিজেদের দাবি উপস্থাপন করার জন্য বলেছেন। কিন্তু বিএনপি-জামায়াত চক্র ছাত্রদের ওপর ভর করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সাংবাদিকদের ওপর হামলা করছে। পুলিশকে উসকানি দিচ্ছে। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। যারা এ আন্দোলন করছে তারা আমাদের সন্তান নয়, তারা রাজাকার-আলবদরদের সন্তান।

কামরুল ইসলাম আরও বলেন, দেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে সে সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবসহ আরও অনেকে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy