কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ আজ বিকেলে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

2024-07-12T14:55:56+00:00
2024-07-12T15:19:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ আজ বিকেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ২:৫৫ পিএম  আপডেট: ১২.০৭.২০২৪ ৩:১৯ পিএম  (ভিজিট : ২০৯)
X

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। বিকেল ৪টায় এ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের প্রায় চার ঘণ্টা পর তা তুলে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। রাত ৯টার দিকে দিনের কর্মসূচি স্থগিত করে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, যে কোনো জায়গায় আন্দোলনকারীদের বাধা দেওয়া হলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে কোটা সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার বিকেল ৫টার পর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে বিকেল সোয়া ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। অন্তত ৭ জন আহত হন।

চট্টগ্রামের টাইগার পাস মোড়েও পুলিশের সাথে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। তারা দাবি করেন, কয়েক জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাঁদের অবরোধে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত তাঁরা মানবেন না। একই সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আবারও 'ব্লকেড' কর্মসূচি ঘোষণা করা হয়।

এরমধ্যে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সড়ক ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে জনদুর্ভোগ তৈরি হলে আন্দোলনকারীদের বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিতও দেন তিনি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy