যে কারণে ফি'লিস্তিনের পতাকা নিয়ে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতিকে

2024-07-12T19:34:44+00:00
2024-07-12T19:34:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যে কারণে ফি'লিস্তিনের পতাকা নিয়ে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৮৩)
X

বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে সারা দেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে আজও বিক্ষোভ, সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশাল এক মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে তা শাহবাগে গিয়ে শেষ করেন। বর্তমানে শাহবাগ অবরোধ করে সমাবেশ চলছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে দেশের পতাকার পাশাপাশি ফি'লিস্তিনের পতাকাও দেখা যায়। ফি'লিস্তিনের পতাকা আনার কারণ জানতে চাইলে আন্দোলনকারীরা জানান, বিশ্বের সব নির্যাতিতের প্রতীক এই ফি'লিস্তিনের পতাকা। তাই এই পতাকা হাতে নিয়ে কোটার নামে বৈষম্য ও নির্যাতনের শিকার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

তারা জানান, আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না। প্রশাসনকে যৌক্তিক জবাব দিতে হবে। কোটা সংস্কারের পরই তারা আন্দোলন থেকে সরে আসবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার সারাদেশে সংগঠনটির সমন্বয়কদের নিয়ে অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক করা হবে৷

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গতকালের বাংলা ব্লকেডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। 

কর্মসূচি অনুযায়ী আগামীকাল সারাদিন দেশব্যাপী প্রতিনিধি বৈঠক করবে সংগঠনটি। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। পরবর্তীতে বিকেল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করবেন তারা। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy