বিএসসিপিসিএস’র আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটি (বি.এস.সি.পি.সি.এস) এর বিশেষ আলোচনা সভা গতকাল রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হল

2024-07-13T19:53:31+00:00
2024-07-13T19:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসসিপিসিএস’র আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩২২)
X


বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটি (বি.এস.সি.পি.সি.এস) এর বিশেষ আলোচনা সভা গতকাল রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হল সংলগ্ন মিরপুর হেলথ কেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ডাঃ মো. এ বি সিদ্দিক হাওলাদার। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. শামীম মিয়া। 

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মো. হাসানুজ্জামান মজুমদার, কো-চেয়ারম্যান, মো. আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, দিক নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy