কোটা আন্দোলনকারীদের আজকের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গভবন অভিমুখে পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য কর্মসূচিতে অংশ নিতে ঢাবিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী

2024-07-14T12:32:08+00:00
2024-07-14T13:01:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা আন্দোলনকারীদের আজকের কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ১২:৩২ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৪ ১:০১ পিএম  (ভিজিট : ১৯১)
X

বঙ্গভবন অভিমুখে পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য কর্মসূচিতে অংশ নিতে ঢাবিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা।

রোববার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গ্রন্থাগারের সামনে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন তারা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাসের দাবিতে এই স্মারকলিপি দেবেন তারা।

আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর শিক্ষার্থীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। রাজধানীর বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবেন। সারা দেশে প্রায় ৫০টি জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সমন্বয়করা।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি সামনে জড়ো হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এখনও সেখানে এসে পৌঁছাননি।

আন্দোলনের সমন্বয়কদের সূত্রে জানা যায়, গণপদযাত্রাটি লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য-শাহবাগ-মৎস ভবন-হাইকোর্ট-বায়তুল মোকাররম হয়ে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy