কোটা আন্দোলনের পক্ষে ফেসবুকে গুজবের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে।সোমবার (১৫ জুলাই) সংঘর্ষে দুই

2024-07-16T16:48:32+00:00
2024-07-16T17:15:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা আন্দোলনের পক্ষে ফেসবুকে গুজবের ছড়াছড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৪:৪৮ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৪ ৫:১৫ পিএম  (ভিজিট : ৩৭৮)
X

দেশজুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। 

সোমবার (১৫ জুলাই) সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার খবর এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়েও এই দাবি করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের গুজব

আগামী ৭২ ঘণ্টার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে। এতে সূত্র হিসেবে সময় টেলিভিশনের কথা বলা হচ্ছে। প্রকৃতপক্ষে সময় সংবাদ এমন কোনো খবর প্রকাশ করেনি। কর্তৃপক্ষও শাহজালাল বিমানবন্দর বন্ধের কোন ঘোষণা দেয়নি।
ভিডিওবার্তায় কোটা আন্দোলনের নীরব বললেন ‘আমি মরিনি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৫ জুলাই) ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের সময় এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থীর ছবিও দেয়া হয়। ছবির ওই শিক্ষার্থীর নাম ইব্রাহীম নীরব। তবে তার মৃত্যুর খবরটি সত্য নয়।
আন্দোলনে দুজন নিহতের মার্কিন দাবির সত্যতা মেলেনি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেছেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আক্রমণে দুজন নিহত হয়েছেন। কিন্তু কোথা থেকে তিনি নিহত হওয়ার খবর পেয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি। নিহতদের নাম পরিচয়ও বলেননি। মিলারের এই দাবির সত্যতা পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও এমন তথ্য দেননি। রাজধানীর কোন থানা কিংবা হাসপাতাল থেকেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy