প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:৫০ পিএম আপডেট: ১৬.০৭.২০২৪ ৫:৫৭ পিএম (ভিজিট : ১৯৭)

X
নিউমার্কেট এলাকায় সংঘর্ষে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারী তার নাম পরিচয় বলতে পারেননি।
এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান এ আন্দোলনে আজ ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।