কফিন মিছিল শেষে যা বললেন কোটা আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুলাই)

2024-07-17T17:56:54+00:00
2024-07-17T18:04:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কফিন মিছিল শেষে যা বললেন কোটা আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫:৫৬ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৪ ৬:০৪ পিএম  (ভিজিট : ৫১৯)
X

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ভিসি চত্বরে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কফিন ধরে শপথ করে বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাব না। 

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা বলেন, আজকে নতুন দিনের সূর্য উদয় হয়েছে। আমরা আজ ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি। 

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন গতকাল মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এদিন আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে ছাত্র, ব্যবসায়ী, পথচারী, ছাত্রলীগ কর্মীসহ মোট ৭ জন নিহত হন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy