কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

কোটা বিরোধী আন্দোলনের নামে রাজাকার, জামাত, বিএনপির সন্তানেরা বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কটুক্তি, অবমাননা, বাংলাদেশের পতাকা পদধূলিত

2024-07-18T16:45:04+00:00
2024-07-18T16:45:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X

কোটা বিরোধী আন্দোলনের নামে রাজাকার, জামাত, বিএনপির সন্তানেরা বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কটুক্তি, অবমাননা, বাংলাদেশের পতাকা পদধূলিত করণ ও নৈরাজ্য সৃষ্টি সহ নানা

অপতৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভালুকা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা বাসস্ট্যন্ড চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। 

এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন,মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার মুন্নি, মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার,মুক্তিযোদ্ধা সন্তান ফজলুল আমীন লিটন,মুক্তিযোদ্ধা সন্তান শাহরিয়ার হক সজিব।

বক্তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দিয়ে কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন পথে ধাবিত করার চেষ্ঠা করছে বিএনপি জামাত। 

আমরা স্বাধীন বাংলাদেশে এটা হতে দেবনা। মুক্তিযোদ্ধাদের অবমাননাকর কথা উঠলে কঠোর আন্দলনের হুঁশিয়ারি দেন বক্তারা।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy