নাশকতাকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করুন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে

2024-07-24T15:26:52+00:00
2024-07-24T15:26:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাশকতাকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করুন: পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৩:২৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, আন্দোলনকে ঘিরে নাশকতার ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এই দুটি মোবাইল নম্বরে নাশকতাকারীদের তথ্য দিয়ে সহয়তার অনুরোধ জানানো হয়েছে- ০১৩২০-০০১২২২, ০১৩২০-০০১২২৩।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। বিটিভি ভবন, মেট্রোরেল স্টেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাসহ বেশ কয়েকটি স্থানে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তকারীরা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy