সারাদেশে ট্রেন চালুর বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলার সিদ্ধান্ত নেওয়া হলেও তা

2024-07-25T19:29:59+00:00
2024-07-25T19:47:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে ট্রেন চালুর বিষয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৭:২৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৪ ৭:৪৭ পিএম  (ভিজিট : ২৬১)
X

কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলার সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। 

তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার কারফিউ শিথিল সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা ও ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ২টি কমিউটার ট্রেন চলাচল করবে। এছাড়া পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

এমন ঘোষণায় স্বল্প দূরত্বের যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গত ৭ দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy