ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ

2024-07-26T12:54:38+00:00
2024-07-26T12:54:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১২:৫৪ পিএম   (ভিজিট : ১৫৭)
X

কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টায় রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে যান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী একে একে হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিটিভির সব শাখা ঘুরে দেখেন।

বাংলাদেশ টেলিভিশনের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে হতাশ এবং আবেগাপ্লুত হতে দেখা যায়। এ সময় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখও অশ্রুসজল হতে দেখা যায়।

বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।প্রধানমন্ত্রী বিটিভির কর্মকর্তা-কর্মচারীদের সান্ত্বনা দেন।

গত ১৮ জুলাই দুপুরের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ টেলিভিশনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে রাতে বাংলাদেশ বর্ডার গার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy