ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে

2024-07-27T11:40:29+00:00
2024-07-27T11:40:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১:৪০ এএম   (ভিজিট : ২২০)
X

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে এবং জিজ্ঞসাবাদের জন্য তাদের তিন জনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

এর আগে শুক্রবার বিকেলে রাজধানী গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিন জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের নিরাপত্তার জন্য হেফাজতে নেয়া হয়েছে। 

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সমাধান চান আপনারা? মনে রাখবেন ভয় দেখিয়ে কখনও আন্দোলন শেষ করা সম্ভব নয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy