সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী সমমনা রাজনৈতিক দলসহ বাম-ডান রাজনৈতিক দল; সব ঘরানার রাজনৈতিক দল

2024-07-27T11:57:22+00:00
2024-07-27T11:57:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১:৫৭ এএম   (ভিজিট : ৩৫০)
X

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী সমমনা রাজনৈতিক দলসহ বাম-ডান রাজনৈতিক দল; সব ঘরানার রাজনৈতিক দল ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। 

গত শুক্রবার (২৬ জুলাই) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরীকদল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে এই ঐক্যের ডাকে সম্মতি প্রদান করতে পারবে বলে বিএনপির বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি দেয়া হবে। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy