এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার থাকবেন বাংলাদেশের জেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে

2024-07-28T14:44:39+00:00
2024-07-28T14:54:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার থাকবেন বাংলাদেশের জেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ২:৪৪ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৪ ২:৫৪ পিএম  (ভিজিট : ২৯৬)
X

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। 

তবে নারী এশিয়া কাপের ফাইনালে অন্যভাবে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। 

জেসি প্রথমবার এশিয়া কাপ পরিচালনা করতে গিয়ে ফাইনালের দায়িত্ব পেয়েছেন। ডাম্বুলায় আজ এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
 
গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে তিন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি। মাঠের দুই আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন সাবেক এই ক্রিকেটার। 

এবার এশিয়া কাপে তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy